কোন রোগের কারণে মানুষের শ্বেত কণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস হয়?
A এইডস
B গনোরিয়া
C সিফিলিস
D ট্রাইসোমি
Solution
Correct Answer: Option A
এইডস (AIDS) রোগের সংক্রমণ করে থাকে Human Immunodeficiency Virus (HIV) নামক একটি ভাইরাস।
- HIV মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা সম্পূর্ণ নষ্ট করে দেয়।
- এই ভাইরাসের প্রধান লক্ষ্য হলো শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ (Macrophage) এবং T4 লিম্ফোসাইট (T4 Lymphocyte) বা হেল্পার টি-কোষ।
- এই কোষগুলো ধ্বংস হওয়ার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় এবং মানুষ সহজেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়।